পোশাককর্মী হত্যার দায়ে ২ জনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন

গাজীপুর প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৬, ১৭:৫৭আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৮:০৮


রূপালী হত্যায় দণ্ডপ্রাপ্তরা গাজীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে মুক্তিপণ আদায়ে ব্যর্থ হয়ে এক নারী পোশাককর্মীকে হত্যার দায়ে  দু’জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং অপর দু’জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রায়ে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের জরিমানা অনাদায়ে আরও ১ মাস করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক মঙ্গলবার দুপুরে এ রায় প্রদান করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মৃত আব্দুল হেকিমের ছেলে মো. কালাম (৩২) ও হাসেন আলী ডাক্তারের ছেলে ইকবাল হোসেন (২৪)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুল ছফুর উদ্দিনের ছেলে আব্দুল লতিফ (২৭) ও মফিজ উদ্দিনের ছেলে মো. মোখলেছ (২১)। তাদের সবার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী কাদিরা পাড়ায়।
গাজীপুর আদালতের পিপি অ্যাডভেকেট মো. হারিছ উদ্দিন আহমদ জানান, রাজশাহীর চারঘাট উপজেলার মারিয়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে রুপালী খাতুন (২৫) গাজীপুরের চন্দ্রা চৌরাস্তা এলাকায় ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন। বিয়ের প্রলোভন দেখিয়ে কালাম, লতিফ ও মোখলেছকে সঙ্গে নিয়ে ইকবাল হোসেন ২০১৪ সালের ১৫ আগস্ট সন্ধ্যায় রুপালী খাতুনকে শ্রীপুরের গিলাশ^র এলাকার মান্নানের খামারের পাশের জঙ্গলে নিয়ে যান। সেখানে নিয়ে আসামিরা রুপালীর বাবার কাছ থেকে ২০ হাজার টাকা আদায়ের চেষ্টা করেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তারা রুপালীকে গলা টিপে হত্যা করেন। পরে গলায় ওড়না পেঁচিয়ে ওই খামারের সীমানা পিলারের সঙ্গে বেঁধে লাশটিকে বসিয়ে রেখে পালিয়ে যান আসামিরা। খবর পেয়ে শ্রীপুর মডেল থানা পুলিশ অজ্ঞাত ওই তরুণীর লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে শ্রীপুর মডেল থানার এসআই আ. মালেক খান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় জড়িত থাকায় পুলিশ কালাম, লতিফ ও মোখলেছকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা রুপালীকে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ ইকবাল, কালাম, লতিফ ও মোখলেছের বিরুদ্ধে গত বছরের ২৮ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে।
পরে বিভিন্ন সময়ে শুনানিতে ১১জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ ওই  রায় প্রদান করেন। রায় ঘোষণাকালে আসামী কালাম, লতিফ ও মোখলেছ আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামী ইকবাল হোসেন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন পিপি আলহাজ্ব মো. হারিছ উদ্দিন আহমেদ এবং আসামি পক্ষে ছিলেন মো. আবুল হাসেম।
আরও পড়তে পারেন: নতুন কারাগারে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে’
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম