কলেজ শিক্ষককে চিঠি দিয়ে চাঁদা দাবি, গ্রেফতার ২

বগুড়া প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৬, ০৩:৩৯আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ০৯:০৭

বগুড়া বগুড়ার দুপচাঁচিয়ায় কলেজ শিক্ষককে উড়ো চিঠি দিয়ে ও ককটেল সদৃশ্য বস্তু রেখে চাঁদা দাবির অভিযোগে পুলিশ শনিবার সকালে দুই যুবককে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে মোবাইল ফোন, অনিবন্ধিত সিম, চিঠি প্রিন্টের কাজে ব্যবহৃত ল্যাপটপ ও প্রিন্টার জব্দ করা হয়। এ ব্যাপারে শিক্ষক মিজানুর রহমান থানায় মামলা করেছেন।
গ্রেফতার যুবকরা হলেন, দুপচাঁচিয়া উপজেলার উনাহত সিংড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মোসরেফুল ইসলাম নিরু (২৬) ও তার বন্ধু একই গ্রামের মুকুল আকন্দের ছেলে সজিব আকন্দ (২৫)।
পুলিশ জানায়, উপজেলার উনাহত সিংড়া গ্রামের মৃত ইদ্রিস করিমের ছেলে মিজানুর রহমান দুপচাঁচিয়া জেকে কলেজের শিক্ষক। গত ১ আগস্ট বিকেলে তার মোবাইল ফোনে অজ্ঞাতনামা ব্যক্তি ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ টাকা ৫ আগস্টের মধ্যে পরিশোধ করতে বলা হয়। এরপর ফোন এলেও ওই শিক্ষক তা ধরেননি। ৬ আগস্ট সকালে শিক্ষক বাড়ির দরজায় চিঠি পান এবং সীমানা প্রাচীরের কাছে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ্য বস্তু পাওয়া যায়। ওই চিঠিতে ৭ আগস্টের মধ্যে টাকা পরিশোধ করতে বলা হয়। অন্যথায় হত্যার হুমকি দেওয়া হয়। মিজানুর রহমান বিষয়টি পুলিশকে জানান ও থানায় সাধারণ ডায়েরি করেন।
দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম ও অন্যরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে চাঁদা দাবির সাথে জড়িতদের ব্যাপারে নিশ্চিত হন। শনিবার সকালে সজিব ও নিরুকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির কাছে থেকে মোবাইল ফোন ও অনিবন্ধিত সিম উদ্ধার করা হয়েছে। এছাড়া চিঠি লেখার কাজে ব্যবহৃত ল্যাপটপ ও প্রিন্টার জব্দ করা হয়। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এপিএইচ/

আরও পড়ুন:

নৌযান ধর্মঘটে ৫ দিনে মংলা বন্দরে ক্ষতি ৫ কোটি টাকা

নৌযান ধর্মঘট প্রত্যাহার

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী