বরিশালে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়

বরিশাল প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৬, ১৮:৫৬আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৮:৫৯

বক্তব্য রাখছেন খান আলতাফ হোসেন ভুলু বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয় পরিদর্শন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক খান আলতাফ হোসেন ভুলু।
সোমবার (২৯ আগস্ট) বেলা ১২ টায় তিনি নগরীর বিবির পুকুর পাড়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আসেন।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপনের সভাপতিত্বে এসময় অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা পরিষদের প্রশাসক খান আলতাফ হোসেন ভুলু বলেন, সাম্প্রদায়িকতা ভুলে গিয়ে দল-মত নির্বিশেষে সবাইকে জঙ্গি, সন্ত্রাসসহ দেশ ও জাতির বিরূদ্ধে পরিচালিত সব অপচেষ্টার প্রতিরোধ ও প্রতিবাদে সোচ্চার হতে হবে। সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এজন্য সাংবাদিকদেরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি ভূমি দস্যুদের জবরদখল করে রাখা জেলা পরিষদের জমি পুনরুদ্ধার করার ক্ষেত্রে সংবাদকর্মীদের সক্রিয় সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন বলেন, বরিশাল জেলা পরিষদের উন্নয়নমূলক যে কোনও কর্মকাণ্ডে সাংবাদিকরা অতীতে পাশে ছিলো এবং  আগামীতেও থাকবে।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কামরুল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি বিধান সরকার, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সভাপতি সুশান্ত ঘোষ।
এ সময়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আলী খান জসিম, সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক কামাল, কোষাধক্ষ্য মিথুন সাহা, দফতর সম্পাদক মুশফিক সৌরভ, সাবেক দফতর সম্পাদক অলিউল ইসলাম, সদস্য ও একাত্তর টেলিভিশনের ক্যামেরাপার্সন জসিম উদ্দীন, দৈনিক ভোরের আলো পত্রিকার সিনিয়র রির্পোর্টার পান্নু মোল্লা, দৈনিক বরিশাল সময় পত্রিকার চিফ রিপোর্টার মর্জিনা বেগম, দৈনিক পরিবর্তন পত্রিকার রিপোর্টার সিদ্দিকুর রহমান, দৈনিক সত্য সংবাদ পত্রিকার রিপোর্টার আরিফ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন। 

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম