নতুন নদী বন্দর হচ্ছে ছাতকে, ভিত্তিপ্রস্তর স্থাপন

সুনামগঞ্জ প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫৩

সুনামগঞ্জ সুনামগঞ্জের শিল্পাঞ্চল ছাতকের সুরমা নদীতে নতুন নদী বন্দর হতে যাচ্ছে। বুধবার এই বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।

ছাতক পৌর শহরের পুরাতন কাস্টম রোডে সুরমা নদীর তীরে বুধবার বিকাল ৫টার দিকে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে নৌবন্দরের উদ্বোধন করেন মন্ত্রী। উদ্বোধন শেষে উপজেলা প্রশাসন আয়োজিত জঙ্গি,সন্ত্রাস ও নাশকতা বিরোধী সমাবেশে প্রধান অথিতির বক্তব্য রাখেন শাজাহান খান। সমাবেশে মন্ত্রী  বলেন, জঙ্গিদের লালন পালন ও মদদদাতা হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অভিযুক্ত করেন। তিনি বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই পাকিস্তানিদের প্রেতাত্মা হয়ে আপনি বাংলাদেশের মানুষ হত্যা করবেন, বাংলার মানুষ তা হতে দেবে না, আপনার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। উচিৎ সাজা ভোগ করতেই হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ, নৌ পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আশোক মাধব রায়, বিআইডব্লিউটি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভোলা নাথ দে, পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, ২৮বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল নাসির উদ্দিন, ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল প্রমুখ।

আরও পড়ুন- 

বিএনপির নতুন কমিটি থেকে সঞ্জিব, শিরীন ও পাপিয়ার পদত্যাগ
সাথীর মাকে সৎ মা বানানোর অপপ্রচার চলছে!

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম