জঙ্গি মুসায়েব ইবনে ওমায়ের আবারও তিন দিনের রিমান্ডে

চট্টগ্রাম ব্যুরো
০২ সেপ্টেম্বর ২০১৬, ০৫:০৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ০৫:২৫

মুসায়েব ইবনে ওমায়েরসহ চট্টগ্রামে গ্রেফতার হওয়া অপর জঙ্গিরা

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চট্টগ্রামের অঞ্চলের কমান্ডার মুসায়েব ইবনে ওমায়েরকে আবারও তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। চট্টগ্রামের মহানগর হাকিম আদালতের বিচারক আবদুল কাদের বৃহস্পতিবার এ আদেশ দিয়েছেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ কমিশনার (বিচার) নির্মেলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে জানান, পতেঙ্গা থানা পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা করে জিজ্ঞাসাবাদের জন্য মহানগর হাকিম আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত শুনানি শেষে ওমায়েরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, ওমায়েরকে এই মামলায় এর আগেও তিনবার রিমান্ডে নিয়েছে পুলিশ।

গত ১১ জুলাই সীতাকুণ্ডের বরাবকুণ্ড এলাকা থেকে ধারালো অস্ত্র, মোবাইল ফোন ও ল্যাপটপসহ মুসায়েব ইবনে ওমায়েরসহ চার জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। ওমায়ের চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) কাজ করতো।

এই চার জঙ্গিকে গ্রেফতারের পর পুলিশ দাবি করে, আনসারুল্লাহ বাংলা টিমের এসব সদস্য সীতাকুণ্ড উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হয়ে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা দায়ের করা হয়।

পরে রিমান্ডে ওমায়েরের দেওয়া তথ্যানুযায়ী, পুলিশ পতেঙ্গার কাঠগড় এলাকা থেকে গোপন বৈঠকরত অবস্থায় এক শিবির নেতাসহ ৫ জঙ্গিকে দুটি ল্যাপটপ ও জিহাদি বইসহ গ্রেফতার করেছে। এই ৫ জঙ্গিসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধেও সন্ত্রাসবিরাধী আইনে মামলা করেছে পুলিশ।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ