চুয়াডাঙ্গায় বজ্রাঘাতে ২ স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৬, ০২:১৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ০২:১৬

বজ্রাঘাত চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিবনগরে বজ্রাঘাতে ২ স্কুল ছাত্র নিহত হয়েছে। এসময় একজন গুরুতর আহত হয়। শুক্রবার দিবাগত রাত ৮ টার দিকে মেন্দার বিলে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ মো. ফকরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলো, উপজেলার শিবনগর গ্রামের মতিয়ার রহমানের ছেলে এবং নাটুদহ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মামুন (১২) ও একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবং শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র তামিম (১০)। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে আতিয়ার রহমান, মামুন ও তার চাচাতো ভাই তামিমসহ ৫/৬ জন পার্শ্ববর্তী মেন্দার বিলে মাছ ধরতে যায়। এসময় বজ্রপাত হলে মামুন, তামিম ও আতিয়ার গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মামুন ও তামিমের মৃত্যু হয়। আহত আতিয়ার রহমানকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

/এমও/আপ-এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম