বান্দরবানে পিডিবি প্রকৌশলীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বান্দরবান প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৬, ০১:৩৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ০১:৪৫
image

বান্দরবান বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়াতে বিদ্যুৎ সরবরাহের আগেই ফাঁদ পেতে গ্রাহকদের কাছে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর এক প্রকৌশলীর বিরুদ্ধে। ওই প্রকৌশলীর নাম সাইফুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রথমবারের মতো উপজেলাটিতে বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ গ্রহণ করে বর্তমান সরকার। বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নটি পাহাড়ি অধ্যুষিত প্রত্যন্ত এলাকা। স্থানীয়দের সরলতার সুযোগ নিয়ে তাদের ঘরে বিদ্যুতের আলো সরবরাহ করার কথা বলে একটা চক্র অর্থ হাতিয়ে নিচ্ছে।
বলিপাড়া ইউনিয়নে বিভিন্ন পাহাড়ি গ্রামে বিদ্যুৎ সরবরাহ ও মিটার সংযোগের কথা বলে অন্তত ত্রিশ থেকে চল্লিশটি পরিবার থেকে ছয় হাজার করে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বলিপাড়ার বাসিন্দা রাম্বো ত্রিপুরা অভিযোগ করেন, তাদেরকে সবার আগে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে, এমনটা বলে অংচিংমং মারমার মাধ্যমে ত্রিশ থেকে চল্লিশটি পরিবারের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ওই প্রকৌশলী।

সরেজমিন পরিদর্শনকালে বলিপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার আক্তার হোসেন জানান, ‘বিদ্যুৎ সরবরাহের কথা বাদ দেন, বলিপাড়াতে এখনও গ্রাম পর্যায়ে বিদ্যুতের খাম্বাও আসেনি, অথচ বিদ্যুৎ বিভাগের অসাধু প্রকৌশলীরা বিদ্যুৎ ও মিটার সংযোগ দেবার কথা বলে অবৈধভাবে নগদ অর্থ আদায় করছেন।’

বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া অং মারমা বলেন, ‘বিদ্যুৎ সরবরাহের আগেই মিটার ও বিদ্যুৎ সংযোগের নামে অনেক সহজ-সরল পাহাড়ি পরিবার থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও চরম দুর্নীতি করা হয়েছে।’

স্থানীয়দের অভিযোগ, পাহাড়িদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলিপাড়ার ডাকছৈঃ পাড়ার বাসিন্দা অংচিংমং মারমা (জয়) নামে এক পাহাড়ি যুবকের মাধ্যমে।

অংচিংমং মারমাকে বিদ্যুৎ বিভাগের বলিপাড়া সাবষ্টেশনে অস্থায়ী কর্মচারী হিসাবে নিয়োগ দেওয়ার কথা বলে তাকে প্রতারণায় ব্যবহার করা হয়েছে। এ সম্পর্কে অংচিংমং মারমা বলেন, ‘প্রকৌশলী সাইফুল স্যারের নির্দেশেই ত্রিশটি পরিবার থেকে টাকাগুলো আদায় করা হয়েছিল।’ ওই প্রকৌশলীর আদেশ অমান্য করলে তার ওই কথিত চাকরি হারাতে হবে বলেও জানান তিনি।

উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বিদ্যুৎ ও মিটার সংযোগের জন্য অর্থ গ্রহণের কথা স্বীকার করেন।

বান্দরবান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল কাদের গণি বলেন, ‘সংযোগ পেতে গ্রাহকরা কোন কর্মকর্তাকে নগদ অর্থ দিলে তা পিডিবি কর্তৃপক্ষ দায়ী থাকবেনা।’ কারও বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে পিডিবি’র দফতরে যোগাযোগ করতে পরামর্শ দিয়েছেন তিনি।

তবে স্থানীয়রা অভিযুক্ত প্রকৌশলী সাইফুল ইসলামের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এ সম্পর্কে বলেন, ‘বিদ্যুৎ সংযোগ পেতে নগদ অর্থ লেনদেন করা যাবে না। জানতে পারছি বিদ্যুৎ সংযোগ দেবার কথা বলে পিডিবি’র কেউ নগদ অর্থ আদায় করেছেন। দায়ী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তির জন্য উচ্চ পর্যায়ে সুপারিশ করা হবে।’

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান