পঞ্চগড়ে গরুর দাম কম, ক্রেতারা খুশি

পঞ্চগড় প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫১

পঞ্চগড়ের একটি গরুর হাট শেষ মুহূর্তে উত্তরের জেলা পঞ্চগড়ের কোরবানির পশুরহাট জমে উঠেছে। ভারতীয় গরু আসায় হাটগুলোতে প্রচুরসংখ্যক পশু উঠছে। দক্ষিণাঞ্চলে বন্যাসহ নানা কারণে গরু ব্যবসায়ীরা পঞ্চগড়ে আসতে না পারায় কমে গেছে গরুর দাম।   মূ্ল্য সাধ্যের মধ্যে হওয়ায় ক্রেতারা পছন্দমত গরু কিনতে পারছেন। তবে বেকায়দায় পড়েছেন মুনাফার আশায় থাকা গৃহস্থ, খামারি ও ব্যবসায়ীরা।
পঞ্চগড়ের রাজনগর, নগরকুমারি, শালবাহান, ভাউলাগঞ্জ ও ফরিকরগঞ্জসহ বিভিন্ন পশুর হাটে ভারতীয় গরু আসতে শুরু করায় প্রচুর পশু  উঠছে। এই অবস্থায় ক্রেতার অভাবে গরুর দাম কমে গেছে।
গরু ব্যবসায়ী সোলায়মান আলী জানান, প্রতি বছর দেশের বিভিন্ন এলাকা থেকে মৌসুমী  গুরু ব্যবসায়ীরা এখানে আসতেন। কিন্তু এবার  তেমন একটা দেখা যাচ্ছে না। এ কারণে দাম কম।
তিনি বলেন, বন্যাসহ নানা কারণে দেশের বিভিন্ন এলাকার মৌসুমী গরু ব্যবসায়ীরা আসতে পারছেন না।  
জেলার বোদা উপজেলার সাকোয়া এলাকার গরু খামারি আব্দুল মতিন জানান, ১০ টা গরু নিয়ে এসেছি। কিন্তু ক্রেতা কম। দামও কম বলছে। গত বছরের যে গরুর দাম ছিল ৪০/৫০ হাজার টাকা, এ বছর সেই গরু বিক্রি হচ্ছে ৩০/৪০ হাজার টাকায়। ঈদের দিন পর্যন্ত বাজার এমন থাকলে লোকসান গুনতে হবে।
সপ্তাহে দু’দিন করে হাট বসলেও ঈদের আগের দিন পর্যন্ত একটানা গরুর হাট বসবে। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়াও নিজস্ব লোকবলের মাধ্যমে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন বোদা নগরকুমারী হাট ইজারাদার আব্দুর রহমান।  
এদিকে পশুর হাটে বসানো হয়েছে জালটাকা শনাক্তকরণের অস্থায়ী বুথ। অসুস্থ ও গর্ভবতী গরু শনাক্তের জন্যও বসানো হয়েছে  ভেটেরিনারি ক্যাম্প।

পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, শান্তি বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। হাটবাজারসহ সর্বত্র পুলিশের ব্যাপক নজরদারি রয়েছে।

 /এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম