ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, চট্টগ্রামে সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রাম প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫১

ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, চট্টগ্রামে সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী গোধূলি এক্সপ্রেস ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়েছে। বুধবার বিকাল ৩টা ২০ মিনিটের সময় পাহাড়তলী রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

রেলওয়ে ডিভিশনার রেলওয়ের ম্যানেজার (ডিআরএম) মঞ্জুরুল আলম চোধুরী বলেন, সকাল বেলা চট্টগ্রামের ফৌজদার হাটে একটি কনট্রেইনারবাহী ট্রেন লাইনচ্যুত হয়। বিকালে আপ লাইনের গোধূলি ট্রেনটি ডাউন লাইন দিয়ে চলছিল। এতে ট্রেনটি পাহাড়তলী স্টেশন ছেয়ে আসার পর পাহাড়তলী রেলক্রসিংয়ে ৪টা বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের লাইনের অনেক ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, রিলিফ ট্রেন আসলে উদ্ধার কাজ শুরু হবে। বর্তমানে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ আছে। এছাড়া এ ঘটনায় চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।রেলওয়ে পূর্ব জোনের ডিভিশনার ট্রাফিক অফিসার (২য়) ফিরোজ ইফতেখারকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি কাজ শুরু দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।  

আরও পড়ুন টাম্পাকোর আরেক শ্রমিকের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৩৪

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম