টাম্পাকোর আরেক শ্রমিকের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৩৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫৭আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ১৫:২৫

গাজীপুরের টঙ্গীর টাম্পাকো কারখানায় বিস্ফোরণের ঘটনায় আহত আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪ জনে। বুধবার দুপুরে ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

টাম্পাকো দুর্ঘটনায় নিহত শ্রমিকের লাশ (ফাইল ছবি) তিনি জানান, মঙ্গলবার রাত ১১টায় রাজধানীর নর্দান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শ্রমিকের মৃত্যু হয়। নিহত শ্রমিকের নাম মানোয়ার হোসেন (৪০)। তবে এসআই ওই শ্রমিকের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি।

প্রসঙ্গত, টঙ্গীর টাম্পাকো কারখানায় বিস্ফোরণে আগুনের ঘটনায় ওইদিনই নিহত হয় ২৪ জন শ্রমিক। রবিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। একই দিন বিকালে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় আরও চারজনের মরদেহ। পরে সোমবার সকালে ও দুপুরে ফের চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তখন নিহতের সংখ্যা দাঁড়িয়েছিলো ৩৩ জনে।

উল্লেখ্য, শনিবার (১০ সেপ্টেম্বর) ভোর ছয়টা পাঁচ মিনিটের দিকে গাজীপুরের টঙ্গীর টাম্পাকো প্যাকেজিং কারখানার পাঁচতলা ভবনের নিচতলায় বিস্ফোরণ ঘটে। এতে কারখানায় আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সেখানে শ্রমিকেরা রাতের শিফটে কাজ করছিলেন। বিস্ফোরণের পর ভবনটি আংশিক ধসে পড়ে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী