উন্নত প্রশিক্ষণ নিতে বিজিবি প্রতিনিধি দল ভারতে

বেনাপোল প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৬, ২৩:০০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ২৩:০৪

উন্নত প্রশিক্ষণ নিতে বিজিবি প্রতিনিধি দলের ভারত গমন সীমান্ত নিরাপত্তার জন্য বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট’র উন্নত প্রশিক্ষণ নিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছেন। সোমবার সকাল ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা ভারতে যান।

প্রতিনিধি দলটি সুবেদার দেলোয়ার হোসেনের নেতৃত্বে ভারতের ঝাড়খান রাজ্যের হাজারীবাগ এলাকার একটি বিএসএফ ট্রেনিং সেন্টারে ১৫ দিনব্যাপী বিজিবি-বিএসএফ’র যৌথ সীমান্ত প্রশিক্ষণে অংশ নেবে। প্রতিনিধি দলে সুবেদার ২ জন, নায়েব সুবেদার ১ জন, হাবিলদার ৩ জন, নায়েক ৩ জন, ল্যান্স নায়েক ২ জন ও ৪ জন সৈনিক রয়েছেন।

প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফে) ইন্সপেক্টর অনিল কুমার সাহা তাদের স্বাগত জানান।

বেনাপোল সদর ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল্লাহিল ওয়াফি জানান, ‘দুদেশের সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে আরও উন্নত প্রশিক্ষণের জন্য প্রতিনিধি দলটি ভারতে গেছেন।’

বিজিবি সূত্রে জানা যায়, দুই দেশের সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সু-সম্পর্ক বজায় রেখে কিভাবে মাদক, অস্ত্র, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার বন্ধ করা যায় সে লক্ষ্যে উভয় দেশের সীমান্তরক্ষীদের আরও উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের