কমিউনিটি পুলিশকে সঙ্গে নিয়ে মাদকমুক্ত সমাজ গড়া হবে

ঝিনাইদহ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৬, ০৬:৩৯আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ০৭:৫২

ঝিনাইদহ কমিউনিটি পুলিশকে সঙ্গে নিয়ে উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা হবে বলে জানিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা থানার আয়োজনে থানা ক্যাম্পাসে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা।

মিজানুর রহমান বলেন, ‘পুলিশ জনগণের সেবক। কমিউনিটি পুলিশকে সঙ্গে নিয়ে উপজেলাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করা হবে। ধর্ম যার যার উৎসব সবার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন ও পৌর মেয়র কাজী আশরাফুল আজম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম, ওসি-তদন্ত শাহজাহান সিরাজ, এসআই আতিয়ার রহমান প্রমুখ।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী