হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছে বিজিবি

হিলি প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৬, ১৮:২৯আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১৮:২৯

হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছে বিজিবি দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ)দুর্গাপূজা উপলক্ষে মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দুপুর আড়াইটায় হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শুন্যরেখা দিয়ে মিষ্টির ছয়টি প্যাকেট বিএসএফের হাতে তুলে দেওয়া হয়।  

বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবু নাছের ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার এসআই ওপেন্দ্র নাথ সিং এর হাতে মিষ্টি তুলে দেন।

বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবু নাছের জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএসএফকে বিজিবির পক্ষ থেকে মিষ্টি উপহার দিয়ে পূজার শুভেচ্ছা জানানো হয়েছে। তিনি আরও জানান, জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে।

এসময় উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতের বিএসএফ রায়গঞ্জ সেক্টরের ডিআইজি এবং ১৮৩-পতিরাম বিএসএফ ও ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক ও হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার বরাবর ছয় প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান