বাংলাদেশে জঙ্গিবাদ শেকড় গাড়তে পারবে না: বেনজীর

গোপালগঞ্জ প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৬, ১০:০৬আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ১০:১২

গোপালগঞ্জে র‌্যাবের ডিজি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘বাংলাদেশে  জঙ্গিবাদ কখনোই  শেকড় গেড়ে বসতে পারবে না। এদেশে লালন ফকির, রাধা রমন, পাগলা কানাই, রবীন্দ্রনাথ, নজরুল ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ। এদেশে ইসলাম প্রচার করেছেন ফকির, দরবেশ, আউলিয়া, সাধক ও সুফিরা। এরা শান্তিবাদী। এ কারণে আমাদের দেশ জঙ্গিবাদকে সমর্থন করে না। আমার দেশের মানুষ এগুলোকে সমর্থন করে না। যারা জঙ্গিবাদ উত্থানে চেষ্টা করবে, তদের পরিণতি শনিবারের জঙ্গিদের মতোই হবে।’

রবিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকাহ মাঝিপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে কোনও সংখ্যালঘু নেই। এদেশের একমাত্র সংখ্যালঘু জঙ্গি। আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রতিহত করছে। ঐক্যবদ্ধভাবে জঙ্গি ও অপরাধীদের রুখে দিতে হবে।’

বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদেরে দেশের মানুষ সব ধর্মের  উৎসবে মিলেমিশে একাকার হয়েছে।  সাম্প্রতিক বছরগুলোয় সাজিক মেলবন্ধন সুসংহত ও সুদৃঢ় হয়েছে। এই মেলবন্ধন জাতীয় ঐক্যের বিশেষ লক্ষণ। ঐক্য থাকলে উন্নয়ন ত্বরান্নিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের উন্নয়নের মহাসড়কে সংযুক্ত করেছেন। এখন জাতীয় ঐক্যের মাধ্যমে জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে।’

যুগ্মসচিব শিব নাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বক্তব্য রাখেন। এ অনুষ্ঠনে গোপালগঞ্জের পুলিশ সুপার এস, এম এমরান হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী একে ফজলুল হক, পৌর সভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু, লতিফপুর ইউপি চেয়ারম্যান ফকরুল ইসলাম সহ পদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান