বদরুলের প্রতি ঘৃণা জানাতে ‘থুথু স্তম্ভ’

শাবি প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৬, ১৭:২০আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১৭:২২

বদরুলের প্রতি ঘৃণা জানাতে ‘থুথু স্তম্ভ’ ছাত্রলীগ নেতা বদরুল আলমের প্রতি ঘৃণা ও ধিক্কার জানিয়ে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে অস্থায়ীভাবে ‘থুথু স্তম্ভ’ স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার সকালে অস্থায়ীভাবে স্থাপিত এ থুথু স্তম্ভে ‘থুথু নিক্ষেপ’ করেন সর্বস্তরের লোকজন।

জনসচেতনতা বৃদ্ধি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্যতিক্রমধর্মী এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন (বামাসাক)। 

সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কোপানোর ঘটনায় শাবি ছাত্রলীগ নেতা বদরুল আলমের প্রতি ঘৃণা ও ধিক্কার জানিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।

এর আগে বদরুলের শাস্তির দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানবন্ধনে সিলেটের সাংবাদিক, রাজনীতিবীদ ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বদরুলের শাস্তির দাবিতে ও তাকে ঘৃণা জানিয়ে স্থাপিত ‘থুথু স্তম্ভ’ ভালো লেগেছে উল্লেখ করে নার্গিসের বাবা মাসুক মিয়া বলেন, ‘এটি একটি সুন্দর উদ্যোগ। আমি এ ন্যাক্কাজনক ঘটনার দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।’

এদিকে, খাদিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান মাসুক মিয়া।

গত ৩ অক্টোবর এমসি কলেজ ক্যাম্পাসে শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। নার্গিস বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম