ঘাটাইলে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৬, ১২:৫০আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১২:৫৩

টাঙ্গাইল টাঙ্গাইলের ঘাটাইলের ধলাপাড়া বাজার এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সোমবার দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কাশেম শাহীন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দিদারুল ইসলাম জানান, ‘ঘাটাইল উপজেলার ধলা পাড়া বাজার এলাকায় স্থানীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানার মুক্তির দাবিতে সমাবেশ আহ্বান করে উপজেলার আওয়াম লীগের একটি গ্রুপ। একই এলাকায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু’র অনুসারীরা মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে সমাবেশ আহ্বান করেন। এ অবস্থায় বিবাদমান দু’টি গ্রুপের মধ্যে যেকোনও ধরনের সংঘর্ষ ও অপ্রতিকর ঘটানা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।’

গত ২৪ সেপ্টেম্বর উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড চত্ত্বরে আওয়ামী লীগের দু’টি গ্রুপ সমাবেশ ডাকলে সেখানে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। গত ১৮ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক  হত্যা মামলার আসামি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠায়। এরপর থেকে ঘাটাইলের স্থানীয় আওয়ামী লীগের একটি গ্রুপ এমপি রানাকে আওয়ামী লীগ থেকে বহিস্কার ও ফাঁসির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। অপরদিকে এমপি রানার অনুসারীরা তার মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের