খুলনায় কোচিং বাণিজ্যের অভিযোগে ৯ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

খুলনা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৬, ০১:১২আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ০১:১৮

মাউশি কোচিং বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে খুলনার রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম মুজিবর রহমানসহ ৯ শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) খুলনা অঞ্চলের উপ-পরিচালক টিএম জাকির হোসেন তাদের এই কারণ দর্শানোর নোটিশ দেন।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া অন্য শিক্ষকরা হলেন রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের  সহকারী শিক্ষক মো. সাঈদ ইকবাল, সিরাজুল ইসলাম, রঞ্জন কুমার দাস, কুমারেশ চন্দ্র, অজয় কুমার, ইকরামুল ইসলাম, অর্ঘ্য রায় ও অনিমেশ রায়।

এ বিষয়ে মাউশি খুলনা অঞ্চলের উপ-পরিচালক টিএম জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দোষী শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘গত ১৭ অক্টোবর কোচিংবিরোধী অভিযানে ৫ সদস্যের পরিদর্শক দল রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যায়। সেখানে প্রধান শিক্ষক জিএম মুজিবর রহমানের ছেলে সাজেদুর রহমান কাজলকে স্কুল ক্যাম্পাসেই কোচিংবাণিজ্য করার প্রমাণ পায় পরিদর্শক দল।’

জাকির হোসেন আরও বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় প্রণীত কোচিংবাণিজ্য বন্ধ নীতিমালার আলোকে কোচিংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল ও কোচিং সেন্টারে এ অভিযান পরিচালনা করে অনেককে সতর্ক করা হয়েছে।’

এ প্রসঙ্গে মাউশি খুলনা অঞ্চলের সহকারী স্কুল পরিদর্শক শেখ হেদায়েত হোসেন বলেন, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং সেন্টার ব্যবস্থাপনার প্রমাণ মিলেছে। সব দায় তিনি নিজে স্বীকার করেছেন। এর ফলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম