বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষ, ৫ পুলিশসহ নিহত ৭

বগুড়া প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৬, ০৮:৩১আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১১:১৭

বগুড়ায় মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রহস্থ একটি ট্রাক বগুড়ার শেরপুরের মহিপুর বাজার এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ ৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৬ জন। শনিবার রাত ১টা ১০ মিনিটে এ সংঘর্ষ হয়।

তাৎক্ষণিকভাবে নিহত ৭ জনের মধ্যে ৬ জনের নাম জানা গেছে। তারা হলেন- শাহজাহান ফকির (৩৩), প্রণব রায় (৩২), আলমগীর হোসেন (৩৩), সোহেল (৩২), শামসুল হক (৩২) ও পুলিশের পরিচ্ছন্নকর্মী শ্যামল দত্ত (৪৫)। এদের মধ্যে শাহজাহান, আলমগীর ও শ্যামলসহ ৪ জন ঘটনাস্থলেই মারা যান।

আহত ৬ জনের মধ্যে ৪ জনের নাম জানা গেছে। তারা হলেন- পুলিশ সদস্য মনোয়ার (৩০) ও মশিউর রহমান (৩৫), ফজলুল হক (৪৫) এবং মিজান (২৫)। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানচলাচল বিঘ্নিত হয়।

বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুড়িগ্রাম পুলিশ লাইন্সের কয়েকজন পুলিশ সদস্য একটি ভাড়া ট্রাকে (খুলনা মেট্রো-উ-১১-০০৯২) পোশাকসহ অন্যান্য মালামাল আনতে ঢাকায় যাচ্ছিলেন। শনিবার রাত ১টা ১০ মিনিটে ট্রাকটি বগুড়ার শেরপুরের মহিপুর বাজার এলাকায় পৌঁছে। এ সময় বগুড়াগামী সার বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪-৪৭৪৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপারসহ ৪ জন নিহত এবং ৯ জন আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে আরও তিনজন মারা যান। বাকি আহত ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) খান মো. এরফান জানান, ‘নিহতদের মধ্যে ৫ জন পুলিশ সদস্য।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে