জামিন অযোগ্য হলেও শিশুরা মুক্তি পাবে: মানবাধিকার চেয়ারম্যান

গাজীপুর প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৬, ০৯:০০আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ০৯:০০

শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন শেষে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক কোনও শিশু অপরাধ করলে তা যদি জামিন অযোগ্যও হয় তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তি দিতে পারবেন। আন্তর্জাতিক শিশু আইনের আলোকে বাংলাদেশে ২০১৩ সালের শিশু আইনে তা বলা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

বুধবার দুপুরে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাজী রিয়াজুল হক বলেন, ‘তবে মুক্তির পর আটক শিশুর মৃত্যু ঝুঁকি থাকলে বা আবার সে বড় ধরণের কোনও অপরাধ সংঘটন করতে পারে এমন আশঙ্কা ছাড়া কোনও শিশুকে জুভেনাইল সেন্টারে আটকিয়ে রাখার সুযোগ নেই। শিশু আইনের দৃষ্টিকোণ থেকে শিশুদের বিচার জুভেনাইল জাস্টিজ সিস্টেমে করতে হবে।’

হঠাৎ পরিদর্শনের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘দীর্ঘদিন থেকে বিনা বিচারে জেলখানা বা সংশোধনী কেন্দ্রগুলোতে অপরাধ না করে অপরাধের সংস্পর্শে এসে এসব জায়গায় কারো কারো আশ্রয় হয়। তাদেরকে আবার যেন তাদের নির্দিষ্ট স্থানে ফেরত পাঠানো যায় সে ব্যাপারে কোনও সহায়তার প্রয়োজন আছে কিনা, যাদের অপরাধের প্রবণতা ততটা না বা অপরাধ ছাড়াই যারা এখানে চলে এসেছে সেসব দেখাই আমাদের দায়িত্ব।’

মানবাধিকার চেয়ারম্যান বলেন, ‘বয়স ৯ না হলে কোনও অপরাধ নয়। কোনও শিশু অপরাধ করলে আমরা তাকে বলি সে আইন ভেঙ্গেছে। আইন ভাঙ্গা মানে অপরাধ করা। এ জাতীয় লোকদের জন্যই জুভেনাইল সেন্টার করা হয়েছে। শিশুদের নরমাল কোর্টে বিচার করা যাবে না। কথাবার্তার মাধ্যমে তাকে বিচার করতে হবে। বড় হয়ে সে যেন সমাজের সাথে মিশতে পারে এবং সে যে অপরাধ করেছে তা যেন তার মনের মধ্যে দাগ না কাটে। সে যেন ভবিষ্যতে মেইনস্ট্রিমে ফিরে আসতে পারে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান