জনগণ আর একদলীয় নির্বাচন মেনে নেবে না: মির্জা ফখরুল

জামালপুর প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৬, ০৬:১০আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ০৬:১২

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণ আর একদলীয় নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা সংঘাত চাই না। সংলাপ ও আলাপ আলোচনার মধ্য দিয়েই সরকারকে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করতে হবে।’ শনিবার বিকেলে জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের সময় দুর্নীতি, লুটপাট, হত্যা, নির্যাতন ও অপহরণ হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘মানুষ এখন এই দুঃশাসন থেকে মুক্তি চায়।’ এ সময় তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অবিলম্বে সব দলকে নিয়ে সংলাপে বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সভাপতিত্ব করেন। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম, দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

/এমডিপি/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম