ফুলবাড়ীয়ায় ‘পুলিশের লাঠিচার্জে’ কলেজ শিক্ষকসহ নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৬, ১৭:১৮আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৭:৪০

ফুলবাড়ীয়া কলেজে সরকারিকরণের দাবিতে আন্দোলনকারীদের মুখোমুখি পুলিশ, ২৪ নভেম্বরের ছবি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজ সরকারিকরণ আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনায় কলেজ শিক্ষকসহ দু’জন নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়ক ব্যারিকেড দেওয়ার সময় এ ঘটনা ঘটে।  এসময় কলেজ শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলেও জানা যায়।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজি দুই ব্যক্তির মৃত্যু বিষয়ে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করলেও লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করেছেন। 

নিহতরা হলেন ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ (৪৫) ও পথচারী স্থানীয় কুশমাইল কড়ইতলার ছফর আলী (৫৫)।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনরা অভিযোগ করেন, সাড়ে ১২টার দিকে কলেজ আন্দোলনের বিক্ষোভকারীরা মিছিল বের করতে চাইলে ক্যাম্পাসে ঢুকে পুলিশ লাঠিচার্জ করে। এরপর শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়ক ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে পুলিশের বেধড়ক লাঠিচার্জে গুরুতর আহত হন  ওই দু’জন। পরে চুরখাই কমিউনিটি ভেজ কলেজ হাসপাতালে তাদের নেওয়ার পথে প্রথমে ছফর আলী মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিক্ষক আজাদ।  

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজি বাংলা ট্রিবিউনকে বলেন, লাঠিচার্জ করা হয়নি।

পথচারী ছফর আলীর বিষয়ে ওসি জানান, আহত ব্যক্তি ঘটনাস্থল থেকে একটু দূরে সড়কে পড়ে ছিলেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

/এমডিপি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের