ছাড়া পেলেন সামদাদো রেস্টুরেন্টের ম্যানেজারসহ ৬ কর্মচারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৬, ০০:৩৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ০০:৪১

সামদাদো রেস্টুরেন্ট প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মৃত্যুর ঘটনায় সামদাদো রেস্টুরেন্টের ম্যানেজারসহ আটক ৬ কর্মচারীকে ছেড়ে দিয়েছে গুলশান থানা পুলিশ।  জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার গভীর রাতে তাদের ছেড়ে দেয় পুলিশ। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন বিকালে রেস্টুরেন্টের ম্যানেজার বাবুলসহ ৬ কর্মচারীকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় গুলশান থানায় কোনও মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

পরিদর্শক সালাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার রাত ১২টার দিকে কর্তৃপক্ষের  জিম্মায়  তাদের ছেড়ে দেওয়া হয়।’ তবে জিজ্ঞাসাবাদে কোনও তথ্য পাওয়া গেছে কিনা তা তিনি জানাতে পারেননি।

এদিকে বুধবার শাকিলের ময়নাতদন্ত শেষে তার লাশ ময়মনসিংহে দাফন করা হয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, তার শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

অন্যদিকে বুধবারও রেস্টুরেন্টটি চালু করা হয়নি। পুলিশ পাহারায় রাখা হয়েছে।

/এআরআর/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম