সাংবাদিক অমর সাহার ‘স্মৃতিপথে পিরোজপুর’ বইয়ের মোড়ক উন্মোচন

পিরোজপুর প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৬, ০২:১৪আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ০২:৩৫

‘স্মৃতিপথে পিরোজপুর’ বইয়ের মোড়ক উন্মোচন

পিরোজপুরের সন্তান ও বর্তমানে প্রথম আলোর কলকাতা প্রতিনিধি অমর সাহার ‘স্মৃতিপথে পিরোজপুর’ বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পিরোজপুরের উদীচী শিল্পীগোষ্ঠী ও পিরোজপুর নাট্যচক্রের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন জাদুকর জুয়েল আইচ। এ সময় উপস্থিত ছিলেন নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শংকর সাওজাল ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক খ. ম. হারুন।

এ উপলক্ষে  আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা উদীচীর সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান। প্রধান অতিথি ছিলেন পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হাবিবুর রহমান মালেক। বক্তব্য রাখেন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল আকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ জামাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সমীর কুমার বাচ্চু, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক  সালমা রহমান হেপি, প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হোসেন, ঢাকার মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক রিয়াজ আহমেদ।

অনুষ্ঠানে জাদুকর জুয়েল আইচ ও শংকর সাওজাল পিরোজপুরে তাদের শৈশব-কৈশরের স্মৃতিচারণ করতে গিয়ে দু’জনেই আবেগ-আপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে জাদুকর জুয়েল আইচ জাদু প্রদর্শন করেন এবং শংকর শাওজাল তার লেখা নূর হোসেন নাটকের অংশ বিশেষ অভিনয় করে দেখান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিরোজপুর উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু।

এপিএইচ/
আরও পড়ুন:  

বিজিবিতে বাড়ছে নারী সৈনিক, যুক্ত হচ্ছে ডগ স্কোয়াড, এয়ার উইং ও আইসিটি ব্যাটালিয়ন

সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী