হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আমীর হোসেন আর নেই

হবিগঞ্জ প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৬, ০৮:৪৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ০৮:৪৬

অ্যাডভোকেট মো. আমীর হোসেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আমীর হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। সোমবার বিকেলে ৪টায় ঢাকার ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

অ্যাডভোকেট মো. আমীর হোসেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনেই স্বাধীনতার পূর্বে তিনি সাংবাদিকতার জগতে প্রবেশ করেন। পরে তিনি আইনজীবী হিসাবে হবিগঞ্জ বারে যোগ দেন। সাংবাদিক হিসাবে তিনি দৈনিক বাংলা ও বাংলার বানীর জেলা প্রতিনিধি হিসাবে কাজ করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ বেতারের হবিগঞ্জ জেলা প্রতিনিধি এবং মানবজমিনের স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত ছিলেন।

১৯৭২ সালে তিনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে তিনি এই ক্লাবের ৫ বার সভাপতি নির্বাচিত হন। আইনজীবী হিসাবে তিনি হবিগঞ্জের পিপি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সিলেট বিভাগ আন্দোলন, রেল আন্দোলনসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তিনি সম্পৃক্ত ছিলেন। হবিগঞ্জ মুক্ত স্কাউটের সভাপতি এবং জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতির দায়িত্ব ও পালন করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। তার ছেলে জুলফিকার হোসেন তানজীম এবং মেয়ে নুসরাত আফজা যুক্তরাষ্ট্র প্রবাসী। অপর মেয়ে জিনাত আফজা ঢাকায় থাকেন। তার ছেলে জুলফিকার হোসেন তাজীম সোমবার খবর পেয়েই দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। তবে তার জানাযার সময় এখনও নির্ধারণ করা হয়নি।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী