‘সাঁওতালদের বিষয়ে উদ্বিগ্ন প্রধান বিচারপতি’

গাইবান্ধা প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৮:০৫

সংক্ষিপ্ত সভায় বক্তব্যরত সৈয়দ আমিনুল ইসলাম

সাঁওতালদের বিষয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম।

শনিবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মাদারপুর ও জয়পুরপাড়ার সাঁওতাল পল্লীতে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত সাঁওতালদের মধ্যে নগদ আর্থিক সহায়তা ও কম্বল বিতরণ উপলক্ষে মাদারপুর গির্জার সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় তিনি বিচারপতির এ উদ্বেগের কথা জানান।

সুপ্রিম কোর্টের এই রেজিস্ট্রার তার বক্তব্যে বলেন, ‘প্রধান বিচারপতি ক্ষতিগ্রস্ত সাঁওতালদের বিষয়ে অবগত ও উদ্বিগ্ন। সাঁওতালদের উপর হামলার ঘটনায় যাতে সুষ্ঠু বিচার ও সমাধান হয় এ ব্যাপারে তিনি সবার সঙ্গে কথা বলেছেন। তাই সাঁওতালদের দুঃখ-দুর্দশা লাঘবে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

সভা শেষে প্রধান বিচারপতির পক্ষে তিনি সাঁওতাল পল্লীতে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত ১৭৮ জন পরিবারের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা ও নিহত শ্যামল হেম্রম এবং মঙ্গল মার্ডির পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান প্রদান করেন।

ক্ষতিগ্রস্ত সাঁওতালদের হাতে টাকা তুলে দেন রেজিস্ট্রার আমিনুল ইসলাম

এছাড়া একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্থ ৩০০ সাঁওতাল নারী-পুরুষকে কম্বল দেন।

এসময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার জেনারেল জাহিদ হোসেন, গাইবান্ধা জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান ও সহকারী পুলিশ সুপার রেজানুর রহমান।  

এরআগে, সৈয়দ আমিনুল ইসলাম ক্ষতিগ্রস্ত সাঁওতাল পল্লী পরিদর্শন করেন এবং সেখানে খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া সাঁওতালদের জীবন-যাত্রার বিষয়ে খোঁজখবর নেন।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম