বাগেরহাটে পুকুর থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৬, ০৫:০০আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ০৫:০২

বাগেরহাট বাগেরহাটের রামপাল উপজেলার রনসেন পুরাতন বরফকল সংলগ্ন একটি পুকুর থেকে শনিবার বিকেলে আলমগীর হোসেন (২০) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আলমগীর ঝনঝনিয়া মালিডাঙ্গা এলাকার মোশাররফ হোসেনের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে।
নিহতের পিতা মোশাররফ হোসেন জানান, বৃস্পতিবার সন্ধ্যা ৭ টায় ব্যবসার কাজ শেষে  ভাগা এলাকা থেকে আলমগীর একটি  মোটরসাইকেলে করে  বের হয়। রাত ৯ টায় তার মোবাইলে ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়।  খোঁজাখুঁজির একপর্যায়ে মোটরসাইকেল চালক ও নিহতের বন্ধু পলাশ জানায়, আলমগীরকে তার মামা পারগোবিন্দপুর এলাকার হায়দার শেখের  বাড়িতে নামিয়ে দিয়ে এসেছে।
নিহতের পিতা মোশাররফ হোসেন জানান, ছেলেকে কোথাও না পেয়ে তিনি  শুক্রবার রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিহতের চাচাতো ভাই গ্রাম পুলিশ হুমায়ূন কবির বলেন, খোঁজাখুঁজির  এক পর্যায়ে শনিবার বিকেলে  হায়দার শেখের একটি পুকুরে আলমগীরের রক্তাক্ত লাশ পাওয়া যায়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হানপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ  চেষ্টা চালাচ্ছে।
/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান