মানিকগঞ্জের শিবালয়ে ১৮০ জন মুক্তিযোদ্ধা সংবর্ধিত

মানিকগঞ্জ প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৬, ২০:৩৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ২০:৪০

মানিকগঞ্জের শিবালয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান মানিকগঞ্জের শিবালয় উপজেলার ১৮০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় শিবালয়ের শাকরাইল স্পোটিং ক্লাব মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া রবিবার (১৮ ডিসেম্বর) মানিকগঞ্জ বিজয় মেলা মাঠেও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান খান জানু সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এসএম জাহিদ। তিনি মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট ও স্মারক উপহার তুলে দেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন।
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী এবিএম আনোয়ারুল হক, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রউফ, মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহাসহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
রবিবার দুপুরে মানিকগঞ্জ বিজয় মেলার মাঠের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তোবারক হোসেন লুডু। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন, মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান আরজু, আব্দুস সামাদ পিন্টু প্রমুখ।

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী