শুরুর আগেই ভোট স্থগিত দুই জেলার ৫ ওয়ার্ডে

নোয়াখালী ও কুড়িগ্রাম প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৬, ১০:০৩আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১০:৩৯

জেলা পরিষদ নির্বাচন আজ বুধবার (২৮ ডিসেম্বর) ৫৯টি জেলায় শুরু হয়েছে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৯টায় শুরু হওয়া এ ভোট চলবে দুপুর ২টা পর্যন্ত। তবে ভোট শুরুর আগের রাতে উচ্চ আদালতের নির্দেশে নোয়াখালীর চারটি ও কুড়িগ্রামের একটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।

নোয়াখালী সিনিয়র নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মনির হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উচ্চ আদালতের নির্দেশে নোয়াখালীর ৪ নং ওয়ার্ডে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোট স্থগিত করা হয়েছে। এদিকে, আদালতের নির্দেশে ২, ৬ ও ৯ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ভোট স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, আদালতের নির্দেশে কুড়িগ্রামের ৬ নং ওয়ার্ডের (ফুলবাড়ী উপজেলা) একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছেন জেলা রিটার্নিং অফিসার।

জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিলুপ্ত ছিটমহল লাগোয়া এই উপজেলায় সদ্য নির্বাচিত প্রতিনিধিরা ভোটার হতে না পারায় উচ্চ আদালতে রিট করেন। এর ফলে নির্বাচন কমিশন ৬ নং ওয়ার্ডভুক্ত এই উপজেলার একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে। এই কেন্দ্রে মোট ৬৮ জন ভোটার রয়েছেন। আগামী ৫ জানুয়ারি রিটের শুনানি হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন:
দুই জেলার সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

 /বিটি/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক