দুই জেলার সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

ঝিনাইদহ ও মাগুরা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৬, ০৯:৩৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ০৯:৪১

দুই জেলার সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ জেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহ ও মাগুরার সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে প্রশাসন। ঝিনাইদহের ছয় উপজেলার ১৫টি ভোট কেন্দ্রের মধ্যে সবগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এদিকে, মাগুরা জেলার চার উপজেলার ১৫টি কেন্দ্রের মধ্যে সবগুলোই ঝুঁকিপূর্ণ।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ছয়টি উপজেলা, ছয়টি পৌরসভা ও সাতষট্টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত ঝিনাইদহ জেলা পরিষদ। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ সদস্যে পদে ৬১ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  এ নির্বাচনে জেলার ৯৬৪ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, দেশে প্রথমবারের মতো শুরু জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীসহ ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ৫০০ পুলিশের পাশাপাশি র‌্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। ১৫টি কেন্দ্রের মধ্যে ১৫টিই ঝুঁকিপূর্ণ বলে তিনি স্বীকার করেছেন।

এদিকে, মাগুরা পুলিশ  প্রশাসন  সূত্রে  জানা গেছে , জেলার ১৫টি কেন্দ্রের সবগুলোকেই ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ধরা হয়েছে। এ নির্বাচনে ২৭৪ জন পুলিশ সদস্য, ২২৫  জন আনসার  সদস্য, বিজিবি, র‌্যাব, স্টাইকিং ফোর্স,  নির্বাহী  ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে  ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।

জেলা নির্বাচন  অফিস  সূত্রে  জানা গেছে, এ  নির্বাচনে তিনজন চেয়ারম্যান, ৩৮ জন সাধারণ সদস্য ও ৯ জন সংরক্ষিত নারী সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৪৭৬ জন ভোটার রয়েছেন। চারটি উপজেলা, একটি পৌরসভা ও ৩৬টি ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা জেলা পরিষদ।   

 

/বিটি/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান