রাজশাহীতে শিশু ধর্ষণের অভিযোগে কলেজশিক্ষক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৭, ০৫:৩৭আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ০৫:৪৪

ধর্ষণ রাজশাহীর বাগমারায় শিশু ধর্ষণের অভিযোগে এক কলেজ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ওই শিক্ষকের নাম ইমাজ উদ্দিন (৫০)। তিনি বাগমারা উপজেলার খালগ্রাম বিষ্ণুপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক। ইমাজ উদ্দিনকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী নগরীর সরকারি মহিলা কলেজের সামনে থেকে গ্রেফতার করা হয়। শনিবার রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন।
ওসি সেলিম হোসেন অভিযোগের বরাত দিয়ে বলেন, ‘শনিবার দুপুরে ইমাজ উদ্দিন প্রতিবেশীর আট বছরের এক শিশু কন্যাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। এরপর ওই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। ঘটনার পর ইমাজ উদ্দিন কলেজের কাজে ঢাকা যাওয়ার নাম করে বাড়ি থেকে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হয়ে গেলে গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে।’
তিনি আরও বলেন, ‘ভিক্টিমের পরিবার থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন। পরে গ্রামের লোকজন জানতে পারে সে রাজশাহী মহিলা কলেজের সামনে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন। রাত সাড়ে ৯টার দিকে গ্রামের লোকজনসহ বাগমারা থানা পুলিশ ওই বাড়ি থেকে গ্রেফতার করে। তবে তাকে গ্রেফতারের পর বাগমারা থানায় নিয়ে আসার জন্য পুলিশ কর্মকর্তারা কাজ করছেন।
এপিএইচ/
আরও পড়ুন: হরিণ শিকারের চেষ্টা: আগ্নেয়াস্ত্রসহ দুই ব্যক্তি আটক

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম