বকেয়া বেতনের দাবিতে বিসিসি নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও

বরিশাল প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৭, ০২:১৭আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ০২:৪৮


বরিশাল সিটি করপোরেশন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নিয়মিত ও অনিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতনের দাবিতে প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও ও কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) এই বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষিতে কাউন্সিলরদের নিয়ে জরুরি বৈঠক করেন মেয়র। পরে নির্বাহী কর্মকর্তার আশ্বাসের ভিত্তিতে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন কর্মকর্তা-কর্মচারীরা। বিসিসির নির্বাহী কর্মকর্তা মো. ওহেদুজ্জামান এই বিক্ষোভের কথা স্বীকার করে নিয়েছেন। অচিরেই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
বিক্ষোভকারীরা জানান, গত জুলাই মাস থেকে এখন পর্যন্ত নিয়মিত প্রায় পাঁচশ কর্মকর্তা-কর্মচারীর বেতন বকেয়া আছে। আর অনিয়মিত বা দৈনিক ভিত্তিতে কর্মরত পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারীর দুই মাসের বেতন বকেয়া রয়েছে। তারা বলছেন, এর আগেও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন তারা। কিন্তু প্রতিবারই আশ্বাস দিয়ে আন্দোলন থামিয়েছে কর্তৃপক্ষ, কিন্তু সেই আশ্বাস আর বাস্তবায়িত হয়নি। বিক্ষোভকারীদের কেউ কেউ বেতন বৈষম্যের কথাও জানিয়েছেন।
দুপুর ২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক করতে বিসিসি মেয়র আহসান হাবিব কামাল কাউন্সিলরদের নিয়ে জরুরি সভা করেন। পরে প্রধান নির্বাহী কর্মকর্তার আশ্বাসের ভিত্তিতে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়।
এ প্রসঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওহেদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী সপ্তাহে যাতে ২/১ মাসের বকেয়া বেতন দেওয়া যায় সে বিষয়ে আমি মেয়রের সঙ্গে কথা বলব।’ তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশনের রাজস্ব আয়ের চেয়ে শ্রমিকদের বেতন বেশি হওয়ায় এ সমস্যা হয়েছে।’ তবে অচিরেই এ সমস্যার সমাধান হবে আশা প্রকাশ করেন তিনি।
বরিশাল সিটি করপোরেশনের সূত্রে জানা গেছে, বিসিসি’র মোট কর্মীর সংখা ১৭শ। এর মধ্যে ৫০৩ জন স্থায়ী এবং বাকিরা অস্থায়ী। এদের সবার বেতনের জন্য প্রায়োজন হয় আড়াই কোটি টাকা। কিন্তু বিবিসি’র রাজস্ব আয় এক কোটি টাকারও কম।

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম