পটুয়াখালী জেলা বিএনপির দুই নেতা গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৭, ১০:৩৬আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১০:৩৬

গ্রেফতারের প্রতীকী ছবি নাশকতামূলক কর্মকাণ্ড পরিকল্পনার অভিযোগে পটুয়াখালী জেলা বিএনপির দুই নেতাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শনিবার গভীর রাতে শহরের আরামবাগ ও ডিসি’র বাংলোর পেছনের সড়কে নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।

এরা হলেন জেলা বিএনপির সহসভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম বলে জানান ওসি।

এদিকে সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম জানান, নাশকতার পরিকল্পনা করায় তাদের গ্রেফতার করা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রব মিয়া বলেন, ‘সারা দেশে বিক্ষোভ কর্মসুচি ঘোষণা করা হয়েছে। ওই কর্মসূচি যাতে পটুয়াখালী জেলায় পালিত না হয় তাই এই দুই বিএনপি নেতাকে রাতে গ্রেফতার করেছে পুলিশ।’ কোনও অভিযোগ বা মামলা ছাড়াই গ্রেফতার করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পান্না ও কালামের মুক্তি দাবি করেছেন এমএ রব।

আরও পড়ুন- 

৩ বছরে বেশিরভাগ সমাবেশের অনুমতি পায়নি বিএনপি
জঙ্গি সাদ্দামের শ্বশুর বাড়িও ফাঁকা

/এফএস/ 

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক