সব সীমান্ত হত্যার বিচার শিগগিরই শুরু হবে: বিজিবি মহাপরিচালক

দিনাজপুর প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৭, ১৯:৪৭আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ২০:৪৫

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন ফেলানী হত্যাকাণ্ডের মতো সীমান্তে সব হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। তিনি বলেন, ‘যেই হত্যা করুক না কেন, তা কোনও অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। ফেলানী হত্যাকাণ্ডের বিচার হচ্ছে। তবে বিচার প্রক্রিয়ায় বিভিন্ন সমস্যাও রয়েছে।’

মঙ্গলবার বিকেলে দিনাজপুরের সদর উপজেলার বড়গ্রাম সীমান্ত এলাকা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় দিনাজপুর-২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল কুরবান আলী, ভারতের অলেন্দারী ৪১ বিএসএফর ডিআইজি অমর কুমারীকা, কমান্ডেন্ট একে মজুমদার উপস্থিত ছিলেন।

বিজিবির মহাপরিচালক বলেন, ‘বর্ডার লাইন কীভাবে সুরক্ষা করা যায় তার জন্য আমি বিভিন্ন এলাকা পরিদর্শন করছি এবং বিজিবির সদস্যরা কেমন আছেন? তার খোজ নিচ্ছি। এই পরিদর্শনকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। এ সময় সীমান্তে যেসব অসুবিধা আছে তা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

এর আগে বিজিবির মহাপরিচালক বিএসএফর ২০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে পতাকা বৈঠক করেন এবং সীমান্তের বিভিন্ন সমস্যার সমাধানে আলোচনা করেন। পরে তিনি সেখানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

/এসএনএইচ/
আরও পড়ুন:  
‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে ২৫ বছর আগেই বাংলাদেশ উন্নত দেশ হতো’
নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব জামায়াতের

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম