রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৬-১৭ সেশনে প্রথমবর্ষে শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির জন্য বর্ধিত মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে এই বর্ধিত মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুসারে আগামী ২১ জানুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘গ্রুপ-১’ এ ২৪৯৯ থেকে ২৬৯৮তম পর্যন্ত এবং আর্কিটেকচার বিভাগে মেধাক্রম ১২৯ থেকে ১৫৬ তম স্থানের শিক্ষার্থীদের ভর্তি করা হবে। এই মেধা তালিকায় ভর্তিকাচ্ছুকদের অবশ্যই দুপুর ১২টার মধ্যে ভর্তি হতে হবে।
আসন শুন্য থাকা সাপেক্ষে একই দিন দুপুর ১২টা থেকে ‘গ্রুপ-২’ এ ২৬৯৯ থেকে ৩০৯৮তম পর্যন্ত এবং আর্কিটেকচার বিভাগে মেধাক্রম ১৫৭ থেকে ২৫৬ তম স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীদের ভর্তি করা হবে। এই মেধা তালিকায় ভর্তিকাচ্ছুকদের অবশ্যই দুপুর ১২টার মধ্যে ভর্তির জন্য নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে।
এরপরেও যদি আসন শূন্য থাকে তবে একইদিন বিকাল ৩টা থেকে ‘গ্রুপ-৩’ এ ৩০৯৯ থেকে ৩৪৯৮তম পর্যন্ত এবং আর্কিটেকচার বিভাগে মেধাক্রম ২৫৭ থেকে ৩৫৬তম স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীদের ভর্তি করা হবে। এই মেধা তালিকায় ভর্তিচ্ছুদের অবশ্যই দুপুর ৩টার মধ্যে ভর্তির জন্য নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে।
ভর্তির যাবতীয় নিয়মাবলী এবং প্রয়োজনীয় ডকুমেন্টেসের তালিকা রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং www.ruet.ac.bd ওয়েবসাইটে ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: শনিবার কুয়াকাটা সৈকতে শুরু হচ্ছে বিচ কার্নিভাল
/এসটি/








