চসিক কাউন্সিলরের লাইসেন্সকৃত অস্ত্রসহ গ্রেফতার দুই

চট্টগ্রাম প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৭, ০১:২২আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ০১:২৪

চট্টগ্রাম চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে শনিবার সন্ধ্যায় একটি বিদেশি রাইফেল ও ৫৬ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিনসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৭ এর একটি দল। এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রাম সিটি করপোরেশনের সরকারি দল সমর্থিত একজন ওয়ার্ড কাউন্সিলরের।

র‍্যাব-৭ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছেন মো. শফিউল বাশার রনি (২৭) এবং মো. সোহেল রানা (৩২)। তাদের হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্র জানায়, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক আহমদ চৌধুরীর নামে লাইসেন্সকৃত ছিল।

এ লাইসেন্সের বিষয়ে জানতে চাইলে র‍্যাব-এর প্রধান জানান, ‘আইন অনুযায়ী লাইসেন্সকৃত অস্ত্র এর বৈধ মালিকের কাছে রাখতে হয়। বৈধ মালিক বলতে লাইসেন্স পেপারে যার নাম উল্লেখ থাকে। র‍্যাবকে ওই লাইসেন্স পেপারের একটি ফটোকপি দেখানো হয়েছে। তবে সেটিও মেয়াদোত্তীর্ণ।

লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন আহমেদ বলেন, ‘লাইসেন্স থাকলেও ৫০ রাউন্ডের বেশি গুলি বহন করা যায় না। তাদের কাছ থেকে র‍্যাব ৫৬ রাউন্ড অবৈধ গুলি জব্দ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে চসিক কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ সম্পর্কিত আইনের ব্যাপারে আমি জানতাম না। তবে এর লাইসেন্স মেয়াদোত্তীর্ণ নয়। এটা ফেব্রুয়ারি পর্যন্ত ইস্যু করা হয়েছে।’

তিনি বলেন, ‘দ্রুত অফিস থেকে বেরিয়ে আমি গাড়ি নিয়ে বাসায় চলে আসি। আরেকটি গাড়িতে আমার ভাতিজা সেটি নিয়ে আসছিল এবং পরে সে র‍্যাবের হাতে আটক হয়। এখন আমি র‍্যাব-৭ এর কার্যালয়ে যাচ্ছি প্রকৃত ঘটনা জানার জন্য।’

র‍্যাব-৭ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, র‍্যাবের হাতে গ্রেফতার হওয়া এ ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, অন্য এক অভিযানে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগাজিনসহ নগরীর আকবরশাহ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের