এজলাসে গম্ভীর নূর হোসেন, কাঁদছিলেন তারেক সাঈদ

উদিসা ইসলাম ও তানভীর হোসেন, নারায়ণগঞ্জ থেকে
১৬ জানুয়ারি ২০১৭, ১১:১০আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১৯:১৮

নূর হোসেন ও তারেক সাঈদ নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় আটক ২৩ আসামির সবাইকে সকাল সাড়ে নয়টার দিকে আদালত কক্ষে হাজির করা হয়। এ সময় এজলাসে তোলা হলে বেশ গম্ভীর দেখা যায় মামলার প্রধান আসামি নূর হোসেন ও তার সহযোগীদের। আর কান্নাকাটি শুরু করেন মামলার অন্যতম আসামি র‌্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মুহাম্মদ। 

সোমবার সকাল ১০টার ৪ মিনিটে রায় পড়া শুরু করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন। মাত্র ৫ মিনিটের মধ্যে চূড়ান্ত রায় ঘোষণার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন তারেক সাঈদ।

আদালতে নূর হোসেন ও তারেক সাঈদ রায় ঘোষণার পরপরই আসামিদের নিয়ে পুলিশ বের হয়ে যায়। বের হওয়ার সময় এক আসামি স্যান্ডেল খুলে জনগণের দিকে মারতে চাইলে পুলিশ তাকে থামায়। তবে তার নাম জানা যায়নি।

এ সময় আদালতের ভেতরে নিহত তৎকালীন ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী, বাবাকে কান্নাকাটি করতে দেখা যায়। তারা উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা যাদের আসামি করেছিলাম তাদের শাস্তি দেওয়া সম্ভব হয়নি।’

/ইউআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম