দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৪, ২২:২১আপডেট : ০৯ মে ২০২৪, ২২:২১

বিরোধীদলীয় নেতা জি এম কাদের বলেছেন, ব্যাংকগুলোর অবস্থা দিন দিন খারাপ থেকে প্রতিদিন আরও খারাপের দিকে যাচ্ছে। তারা (সরকার) ব্যাংক ব্যবস্থা নিয়ে প্রতিনিয়ত বলে যাচ্ছে। কিন্তু উন্নতি তেমন কিছু হচ্ছে না। ব্যাংকগুলো যে রুগ্ন ও ধ্বংস হয়ে যাচ্ছে, তার উদাহরণ হচ্ছে এনআরবিসি ব্যাংক। এই ব্যাংক দুর্নীতিতে ডুবে যাচ্ছে। এ সময় দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোকে উৎপাদন ছাড়াই ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৯ মে) জাতীয় সংসদের অধিবেশনের সমাপনী ভাষণে জি এম কাদের এসব কথা বলেন।

এনআরবিসি ব্যাংকের ১৩ জন পরিচালক তাকে গত ৩০ এপ্রিল একটি চিঠি দিয়েছেন জানিয়ে কাদের বলেন, ব্যাংকটি দুর্নীতিতে ডুবে যাচ্ছে। উদ্যোক্তা পরিচালকরা বলছেন, তারা এখানে লগ্নি করেছেন। এখন ব্যাংক থাকবে কি না, তারা তাদের টাকা পাবেন কি না, জানেন না। তারা মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।

লোডশেডিং বাড়ছে জানিয়ে জি এম কাদের বলেন, রাজধানী ঢাকায় বিদ্যুৎ সরবরাহে তেমন কোনও ঘাটতি হয়নি। শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিং বাড়ছে। এপ্রিলের শেষ সপ্তাহে যখন সারা দেশে তীব্র তাপদাহ চলছিল, তখন সবচেয়ে বেশি লোডশেডিং ভোগ করেছে গ্রামাঞ্চলের মানুষ। রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী, সিলেট অঞ্চল ছাড়াও ঢাকার আশপাশের জেলাগুলো এবং বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী—এসব এলাকায় ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করতে হয়েছে তীব্র তাপদাহের সময়।

জি এম কাদের বলেন, বাস্তবতা হচ্ছে প্রয়োজনের সময় লোডশেডিং কমাতে পারেনি এবং নিশ্চিত করতে পারেনি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রয়োজনের চেয়ে বেশি। প্রয়োজনের বেশি ১০ হাজার মেগাওয়াটের ওপরে উৎপাদনক্ষমতার বিদ্যুৎকেন্দ্র বসে আছে। বিদ্যুতের উৎপাদন ও সরবরাহের বিষয়টি পিডিবির কর্মকর্তাদের পরিকল্পনা প্রণয়নে বিবেচনা করা যায়, এ চিন্তা তাদের মাথাতেই আসেনি। এই অতিরিক্ত উৎপাদনক্ষম বিদ্যুৎকেন্দ্রগুলো বেসরকারি খাতে অনেক বেশি সুবিধা নিয়ে স্থাপন করা হয়েছিল এমন পরিস্থিতিতে সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার জন্য।

বিদ্যুৎকেন্দ্রগুলোকে উৎপাদন ছাড়াই ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিদ্যুতের ঘাটতি কাটিয়ে উঠতে জনগণের অর্থে গঠিত সরকারি কোষাগার থেকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হয়। এখন বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। ক্যাপাসিটি চার্জ না দিলে দাম বাড়াতে হতো না। সামনে ক্যাপাসিটি চার্জ আরও বেশি দিতে হবে।

তিনি বলেন, অলস বসিয়ে রাখা বেসরকারি ভাড়া করা বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জের জন্য এবং বিদ্যুতের দাম বাড়িয়ে গ্রাহকদের ঘাড়ে সরাসরি বোঝা চাপিয়ে ভর্তুকির অঙ্ক কমানো হচ্ছে ঠিকই, কিন্তু বাড়তি দামের মাধ্যমে প্রাপ্ত অধিক অর্থের অধিকাংশ ক্যাপাসিটি চার্জ খাতে ব্যবহার হবে।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
পোশাক খাতে মুনাফা কমছে কেন? 
লোডশেডিংয়ের কবলে নতুন পাঠ্যবইয়ের মুদ্রণ, সঠিক সময়ে সরবরাহ নিয়ে শঙ্কা 
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির সুফল কী, সংসদে প্রশ্ন
সর্বশেষ খবর
তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম
তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম
কমেন্টে ভয়েস নোট, পোলসহ যেসব নতুন সুবিধা আনলো টিকটক
কমেন্টে ভয়েস নোট, পোলসহ যেসব নতুন সুবিধা আনলো টিকটক
পুলিশে নিয়োগ, আবেদন চলছে 
পুলিশে নিয়োগ, আবেদন চলছে 
১৮ কোটি মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির 
১৮ কোটি মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ