সাতক্ষীরা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৭, ১৩:৪৩আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৩:৪৩

সীমান্ত সাতক্ষীরার দেবহাটায় ভাতশালা সীমান্তের বিপরীতে ভারতের শ্বৈতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা দুই বাংলাদেশি গরু রাখালকে ধরে নিয়ে গেছে। রবিবার (২২ জানুয়ারি) ভোর রাতে দেবহাটার ভাতশালা ও ভারতের শ্বৈতপুর সীমান্ত থেকে তাদেরকে ধরে নিয়ে যায় বিএসএফ।

আটক বাংলাদেশিরা হলেন, দেবহাটার ঘলঘলিয়া গ্রামের মাজেদ গাজীর ছেলে হাসান গাজী ও চরশ্রীপুর গ্রামের জান মুহাম্মাদের ছেলে আজিজুল ইসলাম।

তাদের সঙ্গে থাকা ও ফিরে আসা গরু রাখালরা জানান, শনিবার বিকালে দেবহাটা উপজেলার ভাতশালা সীমান্ত পার হয়ে ভারতে গরু আনতে যান তারা। গরু নিয়ে ফেরার পথে ভারতের শ্বেতপুর বিএসএফের সদস্যরা দুই বাংলাদেশি গরু রাখালকে আটক করে। তাদের ব্যাপক মারপিট করে ধরে নিয়ে যায়। অন্যরা পালিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেন।

ভাতশালা বিজিবির কোম্পানি কমান্ডার সুশীল ভৌমিক জানান, ‘আমরা এমন কোনও ঘটনা এখনও শুনিনি। কোনও বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে গেছে কিনা আমরা খোঁজ খবর নিচ্ছি।’

/এফএস/

আরও পড়ুন- 

ঢাকা মেডিক্যালে ধর্ষণ: অভিযুক্ত আনসার সদস্যদের চেনেন না তদন্ত কর্মকর্তা!

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ