সাংবাদিক নাজমুলের মুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৭, ১৯:৪৭আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৯:৫০

নাজমুলের মুক্তির দাবিতে বরিশালে সাংবাদিকদের মানববন্ধন একুশে টেলিভিশন (ইটিভি) ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বরিশাল প্রেসক্লাবের সদস্যরা। মানববন্ধনে নাজমুলের মুক্তি ছাড়াও সব সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধের দাবি করেন তারা।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, দেশের পুলিশ জনসাধারণের নিরাপত্তার কাজ বাদ দিয়ে প্রভাবশালীদের অনৈতিক কাজের নিরাপত্তার দায়িত্ব পালন করছে। আর সে কথা পত্রিকার পাতায় উঠে এলেই পুলিশ আইনি বেড়াজাল ব্যবহার করে সাংবাদিকদের ওপর চড়াও হয়ে ওঠেছ। ক্ষমতার এই অপব্যবহার ও অনৈতিক কাজ না করতে পুলিশ ও প্রশাসনের প্রতি আহ্বান জানান মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা।
রবিবার (২২ জানুয়ারি) নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে পালিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বরিশাল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য দৈনিক বিল্পবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক নুরুল আলম ফরিদ।
মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাব সম্পাদক এস এম জাকির হোসেন, কোষাধ্যক্ষ কাজী আল মামুন, দৈনিক বরিশালের কথার সম্পাদক মীর মনিরুজ্জামান, দৈনিক যুগান্তর বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীন, ইনডিপেডেন্ট টিভি বরিশাল স্টাফ রিপোর্টার মুরাদ আহমেদ প্রমুখ।

আরও পড়ুন-

সাংবাদিক নাজমুল হুদার মুক্তির দাবিতে আল্টিমেটাম

প্যান্ট চুরি মামলার আসামি সাংবাদিক নাজমুল!

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের