পুলিশ সপ্তাহ: এবারও প্যারেডের নেতৃত্ব দেবেন এসপি শামসুন্নাহার

ইব্রাহিম রনি, চাঁদপুর
২৩ জানুয়ারি ২০১৭, ০৯:২৪আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ০৯:৪২

এসপি শামসুন্নাহার আজ থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহের প্যারেডে এবারও অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার। চাঁদপুর পুলিশ মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে। গত বছরও তিনি পুলিশ প্যারেডে নেতৃত্ব দিয়েছিলেন। যা ছিল কোনও নারী পুলিশ সদস্যের প্রথম নেতৃত্ব।

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের স্বীকৃতি স্বরূপ শামসুন্নাহারসহ অন্য সদস্যদের বিপিএম এবং পিপিএম পদক পরিয়ে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত বছর পুলিশ সপ্তাহের প্যারেডে নেতৃত্ব দিচ্ছেন এসপি শামসুন্নাহার উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স শেষ করে ২০তম বিসিএস দিয়ে পুলিশে যোগ দেন শামসুরনাহার। পরে তিনি সহকারী পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার পদে দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বেশিরভাগ সময় জাতিসংঘের মিশনে বিভিন্ন দেশে কর্মরত ছিলেন। ২০১৫ সালের জুন মাসে চাঁদপুরের প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। ফরিদপুর জেলার এক মুক্তিযোদ্ধা পরিবারে জন্ম গ্রহণ করেন শামসুরনাহার।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের