ময়মনসিংহ মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণা, ৩ শিক্ষার্থী বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৭, ০৩:১৭আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ০৩:৩৪

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শহিদুল নামে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজের তিন শিক্ষার্থীকে এক বছরের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনার জেরে অপ্রীতিকর ঘটনা এড়াতে হঠাৎ করেই কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। হঠাৎ হল ত্যাগের ঘোষণায় বিপাকে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. আনম ফজলুল হক পাঠান জানান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের এম-৫৩ ব্যাচের এক মেয়ের সঙ্গে একই ব্যাচের অনুপমের মধ্যে সম্পর্ক ছিল। এরই মধ্যে এম-৫০ ব্যাচের শহিদুল ইসলামের সঙ্গে ফেসবুকে যোগাযোগ হয় ওই মেয়ের। ওই মেয়ের সঙ্গে শহিদুলের প্রায়ই ফেসবুকে চ্যাটিং হতো।
তিনি আরও জানান, এই খবর জানতে পেরে গেল ১৯ জানুয়ারি অনুপম তার ১৫/২০ জন সহপাঠী বন্ধুদের নিয়ে রাত ১১টার দিকে শহরের বাঘমারা মেডিক্যাল হোস্টেলের ফিজিওলজি বিল্ডিংয়ের ১০৭ নম্বর কক্ষে থাকা শহিদুলকে ডেকে মাঠে এনে শারীরিক নির্যাতন চালায়। এসময় রুমে থাকা শহিদুলের ভাই সাইফুল বাঁচাতে এলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয় শিক্ষার্থীরা শহিদুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির সুপারিশের ভিত্তিতে সোমবার বিকালে কলেজ কর্তৃপক্ষ ঘটনার সঙ্গে জড়িত একই ব্যাচের অনুপম, হিমেল ও অর্ঘ্যকে একবছরের জন্য সাময়িক বহিষ্কার করে। দু’পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে সন্ধ্যার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান