হরিপুরে ভটভটি উল্টে নিহত ২

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৭, ০৫:৩০আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ০৫:৩৪

ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমবাড়িতে ভটভটি উল্টে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা গরু ব্যবসায়ী বলে জানিয়েছেন ঠাকুরগাঁও হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শাহিদুর।
নিহতরা হলেন হরিপুর উপজেলার মশাল ডাঙ্গী এলাকায় ইদ্রিস (৭০) ও উখাই চন্ডী গ্রামের বাবলু (৪৫)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন এরফান, পিয়ারুল, ইউসুফ ও নসিমনের ড্রাইভার এনামুল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলা থেকে একটি গরু বোঝাই ভটভটি আমগাঁও জাবন ইট ভাটার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে নসিমন উল্টে গেলে ঘটনাস্থলেই দুই গরু ব্যবসায়ী নিহত হন।
এ দুর্ঘটনায় আহত চার জনকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে ড্রাইভার এনামুল ও এরফানের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঠাকুরগাঁও হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শাহিদুর বলেন, ‘নিহত দুই ব্যক্তিই গরু ব্যবসায়ী। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।’
আরও পড়ুন-

এমপিওভুক্তির দাবিতে বরিশালে বেসরকারি শিক্ষকদের বিভাগীয় সমাবেশ

চকরিয়ায় ৭ বছরের শিশুকে কুপিয়ে হত্যা

/টিআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম