নারায়ণগঞ্জে যুবক খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৭, ২১:২৬আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ২১:৩০

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হাজীগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আনোয়ার ইসলাম বাবু (৩২) নামে এক যুবক খুন হয়েছেন। এলাকায় আধিপত্য বিস্তার, মাদক বেচাকেনার জের ধরে শুক্রবার রাত ৮টায় এ ঘটনা ঘটে।
নিহত বাবু হাজীগঞ্জ পেপার মিল এলাকার আজিজ হাওলাদারের ছেলে। তিনি ছিলেন পেশায় একজন নির্মাণ মিস্ত্রী ।
স্থানীয়রা জানায়, হাজীগঞ্জ এলাকাতে মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাবুর সঙ্গে স্থানীয় একটি গ্রুপের বিরোধ ছিল। এরআগে এ নিয়ে মারামারির ঘটনাও ঘটেছে। সেই বিরোধের জের ধরেই শুক্রবার রাতে হাজীগঞ্জ পেপার মিলের কাছে জনৈক মালেক মিয়ার দোকানের সামনে দুগ্রুপের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাবুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকেরা। গুরুতর আহতাবস্থায়   নারায়ণগঞ্জ ৩০০ শয্যার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাবু মারা যান।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন জানান, ঘটনার তদন্ত চলছে। ঘাতকদের শনাক্ত করতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।

/এপিএইচ/

আরও পড়ুন: 

মাঝে মধ্যে পুলিশের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি লেগে যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম