‘সাংবাদিক নিহতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে’

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৯

দ্বিতীয় গোমতী সেতুর স্টিল পাইল ড্রাইভিংয়ের উদ্বোধনকালে ওবায়দুল কাদের সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক নিহতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ও দলীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানিয়েছেন, এ ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকালে মুন্সীগঞ্জের গজারিয়া দ্বিতীয় গোমতী সেতুর পিয়ার ২-এর স্টিল পাইল ড্রাইভিংয়ের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী নিহত সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এসময় তিনি বলেন, ‘সাংবাদিক নিহতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ও দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আজকের (শুক্রবার) মধ্যেই তদন্ত প্রতিবেদন দিতে বলা হয় হয়েছে। তদন্ত প্রতিবেদনে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।’
অনুষ্ঠানে গজারিয়া গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

ছবি তোলাই কাল হলো সাংবাদিক শিমুলের!

আদালতের নির্দেশ অমান্য করে মাগুরায় সড়কের নামফলকে স্বাধীনতা বিরোধীদের নাম

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম