শিমুলের ময়নাতদন্ত সম্পন্ন, মাথায় গুলি পাওয়া গেছে

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৭, ২২:০৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ২২:১৪

ময়নাতদন্ত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তে শিমুলের মাথায় গুলি পাওয়া গেছে। সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. শেখ মনজুর রহমান।
সিভিল সার্জন বলেন, ‘তিন সদস্যের একটি ডাক্তারি দল রাতে তার ময়নাতদন্ত সম্পন্ন করেছেন। আমি নিজেও ময়নাতদন্তের সময় উপস্থিত ছিলাম। শিমুলের মাথায় একটি গুলি পাওয়া গেছে।’
ময়নাতদন্তের পর শিমুলের মৃতদেহ শাহজাদপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আকরামুজ্জামান।
এদিকে, শিমুল নিহত হওয়ার ঘটনায় শিমুলের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী নুরুন নাহার বেগম বাদী হয়ে পৌর মেয়রসহ বেশ ক’জনের বিরুদ্ধে রাতে একটি হত্যা মামলা করেছেন বলে জানিয়েছেন শাহাজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক। তবে পৌর মেয়রের দুই ভাইকে গ্রেফতারের পর এই ঘটনায় নতুন করে কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানান তিনি।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিমুলের স্ত্রী নিজেই বাদী হয়ে পৌর মেয়র ও তার দুই ভাই সহ ১৮ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে একটি এজাহার জমা দিয়েছেন বলে শাহজাদপুরের ওসি আমাকে জানিয়েছেন।’

আরও পড়ুন-

ছবি তোলাই কাল হলো সাংবাদিক শিমুলের!

সাংবাদিক শিমুলের শোকে নানীর মৃত্যু

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম