তিন মাসেও নির্বাচিত প্রতিনিধিদের শপথ হয়নি চন্দ্রঘোনায়

রাঙামাটি প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:৩৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:৫০

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ নির্বাচনের তিন মাস পেরিয়ে গেলেও কাপ্তাইয়ের ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ এখনও অনুষ্ঠিত হয়নি। দায়িত্ব না পাওয়ায় নবনির্বাচিত জন প্রতিনিধিরা পরিষদের কোনও কাজ করতে পারছে না। এতে এলাকাবাসীও বঞ্চিত হচ্ছে তাদের সুযোগ-সুবিধা থেকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলা সংক্রান্ত জটিলতার কারণে দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের সময় চন্দ্রঘোনা ইউনিয়নের নির্বাচন স্থগিত ছিল। আদালতের নির্দেশে গত বছরের ১২ নভেম্বর এ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ২৩ নভেম্বর নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশিত হলেও জনপ্রতিনিধিরা দায়িত্বভার বুঝে পাননি।
এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারমান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২৩ নভেম্বর ২০১৬ তারিখে গেজেট আকারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। কিন্তু এখনও পর্যন্ত শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়নি। ফলে এ ইউনিয়নের জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। নির্বাচিত চেয়ারম্যান হয়েও আমি জনগণের জন্য কিছুই করতে পারছি না।’
এ প্রসঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নির্বাচনের পর বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়েছে। পরে গেজেটও প্রকাশিত হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।’

আরও পড়ুন-

চিতা বিড়ালের শিকার ৬২ কুমির ছানা!

সুনামগঞ্জে তিন দিনের ইজতেমা শুরু



/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম