নীলফামারীতে চারশ কিশোরীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

নীলফামারী প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪২আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৯

নীলফামারীতে কিশোরীদের স্বাস্থ্য পরীক্ষায় মোবাইল মেডিক্যাল ক্যাম্প নীলফামারীতে প্রায় চারশ কিশোরীরকে মোবাইল মেডিক্যাল টিমের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে। নীলফামারী সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে শহরের শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ারের সভাপতিত্বে স্বাস্থ্য সেবা কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘আজকের কিশোরীরা আগামী দিনের মা। তাই তাদের স্বাস্থ্য সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।’ জেলা সদরসহ ছয় উপজেলার সব বিদ্যালয়েই এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
কিশোরীদের স্বাস্থ্যসেবা দেওয়ার মোবাইল মেডিক্যাল টিমে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল কর্মকর্তা ডা. মনিরুজ্জামান মনি, জেষ্ঠ্য স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদের সোয়েল, উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার রবীন্দ্র নাথ রায়, নীলফামারী সেবা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোহেলা আকতার ও প্রিয়াংকা রায় প্রমুখ।
মোবাইল মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে কিশোরীদের সাধারণ শারীরিক পরীক্ষা, রক্ত পরীক্ষা, বিভিন্ন রোগের পরীক্ষা করা হয়। পাশাপাশি কিশোরীদের ঋতুকালীন পরিচর্যাসহ শারীরিক সুস্থতার বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন-

বইয়ের মাঝে আগুন লুকিয়ে থাকে: আবদুল্লাহ আবু সায়ীদ

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ইবির দুই কর্মচারী নিহত

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম