বইয়ের মাঝে আগুন লুকিয়ে থাকে: আবদুল্লাহ আবু সায়ীদ

বরিশাল প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১১আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১১

বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ‘আলো দেখতে খুব সুন্দর, কিন্তু সেই আলোর উৎপত্তি হয় ভয়ঙ্কর আগুন থেকে। আর বইয়ের ভেতরে সেই আগুন লুকানো থাকে।’ শুক্রবার বরিশালে বইপড়া কর্মসূচির মূল্যায়ন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আবদুল্লাহ আবু সায়ীদ উৎসবে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘একটি জাতি বড় হতে গেলে প্রথমে এবং সবচেয়ে বেশি লাগে শিক্ষা। তারপর বুদ্ধি, দেশপ্রেম, শক্তি ও সাহস। শিক্ষা থেকেই এগুলো বেরিয়ে আসে। বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ লেখকদের বইগুলো থেকে সবাই যাতে সেই শিক্ষা পেতে পারে সেজন্য বিশ্বসাহিত্য কেন্দ্র বইপড়া কর্মসূচি চালিয়ে যাচ্ছে।’

বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক কার্যক্রমের আওতায় ২০১৬ সালে বরিশাল মহানগরীর ৩১টি স্কুলের প্রায় ৩ হাজার শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। সকাল সাড়ে আটটায় নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে উৎসবের উদ্বোধন করেন আবদুল্লাহ আবু সায়ীদ। বছর জুড়ে বইপড়া কর্মসূচির মূল্যায়নপর্বে উৎকর্ষতার পরিচয় দেওয়ায় বরিশালে ১ হাজার ৩১৬ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয় ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিশু সাহিত্যিক আলী ইমাম, বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, ব্যাপ্টিস্ট মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরী সূর্য্যানী সমাদ্দার, গ্রামীণফোনের বরিশাল অঞ্চলের রিজিওনাল হেড মো. আহসান হাবিব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের