কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ইবির দুই কর্মচারী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৮

কুষ্টিয়া কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই কর্মচারী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৪টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লালন তৈল পাম্পের কাছে এ  দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-কুষ্টিয়া সদর উপজেলার কালি শঙ্করপুর এলাকার মৃত কালু বিশ্বাসের ছেলে সানোয়ার হোসেন (৪৮) ও পাবনার ফরিদপুর উপজেলার বনউয়ারি গ্রামের গোলজার খন্দকারের ছেলে আমিনুল ইসলাম বকুল (৫৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি আতিয়ার রহমানের বাড়িতে দাওয়াত খেতে যান সানোয়ার হোসেন ও আমিনুল ইসলাম বকুল। সেখান থেকে মোটরসাইকেল যোগে ফেরার পথে বিপরিত দিক থেকে আসা আকিজ গ্রুপের পণ্য বোঝাই একটি  কাভার্ড ভ্যান  তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।
এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের