নেত্রকোনায় ১০ ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুঘর্টনায় নিহত ৪

নেত্রকোনা প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৫৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৫৯

নেত্রকোনা নেত্রকোনায় ১০ ঘণ্টার ব্যবধানে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরও কমপক্ষে সাত জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য নেত্রকোনা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে এই দুর্ঘটনাগুলো ঘটে।
তিনটি দুর্ঘটনায় নিহতরা হলেন আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের মৃত শহর আলীর পুত্র ওয়াহেদ আলী (৫৫) ও আলী উসমানের পুত্র মোসলেম উদ্দিন (৩৫), আমছু মিয়ার স্ত্রী শিউলী আক্তার (৩০) ও নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের দুর্গাপুর ফচিকা গ্রামে কাশেম মিয়া (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬টার দিকে নেত্রকোনা সদর উপজেলার মদনপুর শাহ সুলতান (রা.)-এর মাজার থেকে মদন উপজেলার কাইটাইল গ্রামের বাড়িতে ফেরার পথে আলমপুর বাজারে একটি পিকআপকে ধাক্কা দেয় হ্যান্ডট্রলি। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের যাত্রী শিউলী আক্তার (৩০)নিহত হন। এসময় আরও তিন জন আহত হন।
অন্যদিকে, নেত্রকোনা-আটপাড়া সড়কের দুগিয়া বাজারের কাছে সকাল সাড়ে ৮টার দিকে সার বোঝাই ট্রাকের সঙ্গে একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই সিএনজি যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এসময় আরও চার জন আহত হন।
আর নেত্রকোনা-হাটখলা সড়কের চাঁনখা’র মোড়ের কাছাকাছি এলাকায় বিকাল ৫টার দিকে মাটি বোঝাই একটি ট্রাকের চাপায় একজন সাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় পুলিশ ট্রাকের চালক রাসল মিয়াকে আটক করেছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ সারাদিনে জেলার তিনটি জায়গাতে পৃথক তিনটি দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই চার জন নিহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা গুরুতর।’

আরও পড়ুন-

কারাগারে মিরুর কাছে পৌঁছেছে আ.লীগের বহিষ্কারাদেশ

আইএলসি কর্মকর্তাদের ঠাকুরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত আদিবাসী এলাকা পরিদর্শন

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম